Summary & Precis কী?
Summary & Precis কী:
Summary আর Precis-উভয়ের মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। উভয়ের অর্থ সারাংশ। Summaryতে সাধারণত Title লেখা হয় না। আর Precis ও সাধারণ Title লেখা হয়। Summary/Precis যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। তবে Summary/Precis মূল Passage এর ৪ ভাগের এক ভাগ হলে সবচেয়ে ভালো হয়।
Summary/Precis অবশ্যই নিজের ভাষায় উপস্থাপন করতে হবে। এতে Passage এর কোনো লাইন অবশ্যই হুবহু লেখা উচিত নয়। Summary/Precis এ উদাহরণ, উপমা, প্রশ্ন, Inverted কমা-প্রভৃতি পরিহার করতে হয়।
মনে করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপর একটি Passage/Text পরীক্ষায় আসলো এবং তোমাকে সেটির একটি Summary/Precis লিখতে বলা হলো। এক্ষেত্রে যেসব কৌশল প্রয়োগ করে লিখলে Summary/Precisটি হুবহু Passage/Text থেকে কপি করা হবে বা বাং শতভাগ মানসম্মতভাবে নিজের ভাষায় লেখা হবে তার কিছু কৌশল নিচে দেয়া হলো।
1. যে ব্যক্তির উপর Summary/Precis লিখতে বলা হবে সেই ব্যক্তি অবশ্যই মহান কোনো ব্যক্তি হবেন। তাই Summary-র শুরুতেই লিখবে: A Great—--
2. ঐ ব্যক্তির যত Title/গুণ/দক্ষতা [যেমন: Philosopher (দার্শনিক), Writer (লেখক), Philanthropist (জনহিতৈষী)] আছে সব তাঁর নামের আগে লিখবে।
A great philosopher, educator, writer, translator, reformer and philanthropist
3. এবার ব্যক্তির নাম লিখবে: A great philosopher, educator, writer, translator, reformer and philanthropist Ishwar Chandra Vidyasagar
4. এরপর যথারীতি Verb এবং ঐ ব্যক্তির সাথে যায় এমন একটি কথা লিখবে: A great philosopher, educator, writer, translator, reformer and philanthropist Ishwar Chandra Vidyasagar had intense quest of knowledge.
5. কোনো কিছুতে তাঁর অবদান থাকলে তা Passage থেকে খুঁজে বের করবে এবং বড় Sentenceকে ছোট করে বা কাটছাট করে লিখবে (যদি নিজের ভাষায় লেখা সম্ভব না হয়)।
6. তাঁর কোনো খেতাব থাকলে তাঁর নাম উল্লেখ করবে।
7. সব শেষে তাঁর মৃত্যুর তারিখ ও স্থান লিখবে। সাথে তাঁকে This great man/woman বলবে। This great man died on 29 july 1891 in kolkata.
No comments